প্রাইম ইউনিভার্সিটি ট্রাস্টের বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন আনোয়ার কামাল পাশা। সম্প্রতি ট্রাস্টের এক সভায় সর্বসম্মতিক্রমে তাকে এ দায়িত্বে পুনরায় দুই বছরের জন্য নির্বাচিত করা হয়।
নবনির্বাচিত সভাপতির নেতৃত্বে প্রাইম ইউনিভার্সিটির শিক্ষা কার্যক্রম, গবেষণা কার্যক্রম এবং প্রশাসনিক মান আরো গতিশীল ও যুগোপযোগী হবে বলে প্রত্যাশা করছেন বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা। —বিজ্ঞপ্তি









