বিভিন্ন কৌশলগত বিকল্প বিবেচনার পর সুইজারল্যান্ডে কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রাশিয়ার গ্যাজপ্রমব্যাংক। ইউক্রেনে রুশ আগ্রাসনের কারণে দেশটির অন্যান্য ব্যাংকগুলোর ওপর নিষেধাজ্ঞার খড়্গ থাকায় দেশ দুটির মধ্যে বাণিজ্যপ্রবাহ সচলে অবশিষ্ট চ্যানেলগুলোর একটি ছিল এ ব্যাংক। খবর রয়টার্স।

জুরিখভিত্তিক ব্যাংকটি ৮০ জন কর্মীর মাধ্যমে প্রধানত বাণিজ্য ও রফতানিতে অর্থায়ন করে আসছিল।

গ্যাজপ্রমব্যাংক জানায়, সুইজারল্যান্ডের সঙ্গে বিদ্যমান ব্যবসায়িক কার্যক্রম কমিয়ে আনা হবে। অথবা আগামী মাসগুলোয় ব্যাংকবহির্ভূত অংশীদারদের কাছে এগুলো হস্তান্তর করা হবে।