ইউনিয়ন ব্যাংক পিএলসি সমৃদ্ধির ১২ বছরে পদার্পণ উপলক্ষে গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবিএম. মোকাম্মেল হক চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক শফিউদ্দিন আহমেদ ও মো. জাহাঙ্গীর আলম। এছাড়া উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানরা। উদ্বোধনী অনুষ্ঠানে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় ব্যাংকের উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।