স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) জনস্বাস্থ্য বিভাগ সম্প্রতি ধানমন্ডির ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের ডা. মাহবুবুল ইসলাম মিলনায়তনে একটি সেমিনারের আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর নওজিয়া ইয়াসমিনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন ল্যাবএইড বিশেষায়িত হাসপাতালের প্রধান স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও ওজিএসবির সাবেক সভাপতি অধ্যাপক মেজর (অব.) লায়লা আরজুমান্দ বানু। বিশেষ অতিথি ছিলেন ল্যাবএইড স্পেশালাইজড অ্যান্ড ল্যাবএইড ক্যানসার হাসপাতালের চিফ কনসালট্যান্ট ইউরোলজিস্ট এবং ইউরো-অনকোলজি মো. জাহাঙ্গীর কবির।