পণ্যে ‘মেড ইন ইউএস’ লেবেল ব্যবহার করে বিপত্তিতে পড়েছে জাপানি কৃষি যন্ত্র প্রস্তুতকারক কুবোটা করপোরেশন। সরঞ্জাম উৎপাদক দেশের মিথ্যা ঘোষণা দেয়ায় সংস্থাটিকে ২০ লাখ ডলার জরিমানা করেছে মার্কিন কর্তৃপক্ষ। বলা হচ্ছে, এ ধরনের মামলায় এর আগে এত অর্থ জরিমানা করা হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাষ্ট্রে কার্যক্রম থাকলেও দেশটির বাইরেও কিছু যন্ত্রাংশ উৎপাদন করে কুবোটা। তেমন কিছু যন্ত্রাংশ ‘মেইড ইন ইউএস’ লেবেলে বাজারে ছাড়া হয়। জাপান টুডে
‘মেড ইন ইউএস’ লিখে জরিমানা
পণ্যে ‘মেড ইন ইউএস’ লেবেল ব্যবহার করে বিপত্তিতে পড়েছে জাপানি কৃষি যন্ত্র প্রস্তুতকারক কুবোটা করপোরেশন।










