ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ঝুঁকি ব্যবস্থাপনা বার্ষিক সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ঢাকার একটি কনফারেন্স সেন্টারে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মেহমুদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশনের অতিরিক্ত পরিচালক কাজী আরিফ উজ জামান। সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা সৈয়দ রইস উদ্দিন প্রমুখ।