শ্রীমঙ্গলে সম্প্রতি ‘বন্ড অ্যান্ড বিয়ন্ড’ শীর্ষক আর্কিটেক্ট ফ্যামিলি নাইট আয়োজন করে আকিজ সিরামিকস। দুই দিনব্যাপী এ মিলনমেলায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন স্থপতি বিভাগের স্থপতি ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। এতে উপস্থিত ছিলেন আকিজ বশির গ্রুপের অপারেশন ডিরেক্টর মোহাম্মদ খোরশেদ আলম, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন স্থপতি বিভাগের প্রধান স্থপতি মিজানুর রহমান, আকিজ সিরামিকসের জিএম (সেলস) মোহাম্মদ আশরাফুল হক এবং আকিজ বশির গ্রুপের মার্কেটিং হেড মোহাম্মদ শাহরিয়ার জামান।