দেশের পুঁজিবাজারে চলতি সপ্তাহের শেষ কার্যদিবসেও আজ ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গিয়েছে। এ নিয়ে টানা ৬ষ্ঠ দিনের মতো সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিসই) সবগুলো সূচক বেড়েছে। এসময় পর্যন্ত এক্সচেঞ্জটিতে ৩০০ কোটি টাকার বেশি সিকিউরিটিজ হাতবদল হয়েছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, আজ সকাল ১০টায় লেনদেন শুরুর পর থেকেই ডিএসইএক্স সূচকে পয়েন্ট যোগ হতে থাকে। তবে মাঝে সূচকটি কিছুটা কমলেও বেলা সাড়ে ১১টা পর্যন্ত আগের দিনের চেয়ে ২৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৪৬২ পয়েন্টে দাঁড়িয়েছে।
অন্য সূচকগুলোর মধ্যে ডিএস-৩০ সূচক এসময় পর্যন্ত ৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩৬২ এবং শরিয়াহ সূচক ডিএসইএস প্রায় ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪১৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
প্রথম দেড় ঘণ্টায় ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৫টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও কর্পোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ২১৭টির, কমেছে ৮৫টির, আর অপরিবর্তিত রয়েছে ৭৩টি সিকিউরিটিজের বাজারদর। এসময় পর্যন্ত স্টক এক্সচেঞ্জটিতে ৩০৮ কোটি ২৯ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে।










