মাস্টারকার্ড, সাউথইস্ট ব্যাংক পিএলসি ও এসএসএল কমার্স যৌথভাবে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য একটি বিশেষ কো-ব্র্যান্ডেড এসএমই মাস্টারকার্ড ক্রেডিট কার্ড চালু করেছে।

এসএসএল কমার্সের পেমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে তৈরি বিশেষ কার্ডটি ব্যবসায়িক লেনদেন ও আর্থিক ব্যবস্থাপনাকে আরো সহজ, নিরাপদ ও কার্যকর করবে। সেই সঙ্গে ও আন্তর্জাতিক উভয় ক্ষেত্রেই নিরাপদ ও নির্বিঘ্ন ডিজিটাল লেনদেনের সুবিধা দেবে এ কার্ড।

মাস্টারকার্ডের নিরাপদ পেমেন্ট নেটওয়ার্কের মাধ্যমে কার্ডহোল্ডাররা সাউথইস্ট ব্যাংক ও মাস্টারকার্ডের ৯ হাজার ৫০০-এর বেশি পার্টনার মার্চেন্টে আকর্ষণীয় দেশীয় ও আন্তর্জাতিক ছাড়ের সুবিধা উপভোগ করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন সাউথইস্ট ব্যাংক পিএলসি’র ম্যানেজিং ডিরেক্টর (কারেন্ট চার্জ) আবিদুর রহমান চৌধুরী; মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল; এসএসএল ওয়্যারলেসের ম্যানেজিং ডিরেক্টর মো. সাইফুল ইসলাম; চিফ এক্সিকিউটিভ অফিসার মো. ইফতেখার আলম ইশাক; মাস্টারকার্ড বাংলাদেশের ডিরেক্টর জাকিয়া সুলতানা; মাস্টারকার্ড বাংলাদেশের মার্চেন্ট অ্যান্ড কমার্স লিড জুবায়ের হোসেন। সাউথইস্ট ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হেড অফ কার্ড ডিভিশনের ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আব্দুস সবুর খান।

এছাড়া তিন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি