জমজমাট লড়াইয়ে জমে উঠেছে সিপিডিএল আয়োজিত রুবিকন সিটি কর্পোরেট স্পোর্টস কার্নিভাল ২০২৪। রাজধানীর পূর্ব ভাটারার সিপিডিএল রুবিকন সিটিতে আয়োজিত এই কার্নিভালের এরই মধ্যে ফার্স্ট রাউন্ডের খেলা শেষ। এখন চলছে দ্বিতীয় রাউন্ড আর কোর্য়াটার ফাইনালের খেলা। ছেলেদের ব্যাডমিন্টনের দ্বিতীয় রাউন্ডে ৩২ টি দল খেলছে। অন্যদিকে শেষ হয়েছে মেয়েদের ব্যাডমিন্টনের কোয়ার্টার ফাইনালের খেলা।

এর আগে ১৫ ফেব্রুয়ারি এই আয়োজনে অংশগ্রহণ করে দেশের ২৮টি কর্পোরেট প্রতিষ্ঠান।

সাত দিনব্যাপি এই কার্নিভালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ১০৩ টি দল ব্যাডমিন্টন ও হিউম্যান ফুটসাল এই দুই ক্যাটাগরিতে মোট ৯০ টি ম্যাচে অংশগ্রহণ করেছে। -বিজ্ঞপ্তি