শক্তিশালী পারফরম্যান্সের বদৌলতে গত বছর গোল্ডম্যান স্যাকসের সিইও ডেভিড সলোমনের পারিশ্রমিক ২০ দশমিক ৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ৭০ লাখ ডলারে। ফলে তিনি এখন ওয়াল স্ট্রিটের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অন্যতম প্রধান নির্বাহী। পারিশ্রমিকের এ আকার প্রতিদ্বন্দ্বী ব্যাংক জেপিমরগান চেজের সিইও জেমি ডাইমনের ৪ কোটি ৩০ লাখ ডলার পারিশ্রমিককে ছাড়িয়ে গেছে। ডেভিড সলোমনের পারিশ্রমিক প্যাকেজের মধ্যে ২০ লাখ ডলার মূল বেতন এবং বাকি ৪ কোটি ৫০ লাখ ডলার বোনাস ও প্রণোদনা। এর আগে ২০২৪ সালে ৩ কোটি ৯০ লাখ ডলার পারিশ্রমিক নেন তিনি। খবর রয়টার্স