বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের ম্যানেজারস কনফারেন্স গতকাল ব্যাংকের হেড অফিসের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. হাবিবুর রহমান গাজীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সরকারের সাবেক সিনিয়র সচিব ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শামীমা নার্গিস। এছাড়া পরিচালনা পর্ষদের পরিচালক মো. এখলাছুর রহমান, মো. আবু হানিফ খান ও সুভাষ চন্দ্র সরকারসহ ব্যাংকের ম্যানেজার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের ম্যানেজারস কনফারেন্স
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের ম্যানেজারস কনফারেন্স গতকাল ব্যাংকের হেড অফিসের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।










