এশিয়া ও ইউরোপে কার্যক্রম বাড়াতে চায় চীনের ই-কমার্স জায়ান্ট আলিবাবা গ্রুপের সহযোগী অ্যান্ট গ্রুপ। আলিপে প্লাসের মাধ্যমে ক্রস বর্ডার পেমেন্ট সার্ভিস সহজলভ্য করবে প্রতিষ্ঠানটি। এরই মধ্যে দুবাই, থাইল্যান্ডসহ এশিয়া ও ইউরোপে লক্ষাধিক স্টোর খোলা হয়েছে। ইতালিতে এ সেবার অন্তর্ভুক্ত হয়েছে ১০ হাজারের বেশি ট্যাক্সি। ছোট ও মাঝারি ব্যবসায়ীরা যাতে ভ্রমণকারীদের পেমেন্ট নিতে পারে, সে দিকেই নজর আলিপে প্লাসের। খবর সাউথ চায়না মর্নিং পোস্ট