বৈদ্যুতিক গাড়ি চার্জিং স্টেশন স্থাপন করার জন্য ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) ও মেসার্স এসআর এন্টারপ্রাইজের মধ্যে গতকাল একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে ডিপিডিসির কোম্পানি সচিব (উপসচিব) মো. আসাদুজ্জামান এবং মেসার্স এসআর এন্টারপ্রাইজের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার আশিকুজ্জামান চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান। বিশেষ অতিথি ছিলেন পিপলস গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক খন্দকার মশিউজ্জামান রোমেল।