ব্যাংকারদের সংগঠন ব্যাংকার্স ওয়েলফেয়ার ক্লাব বাংলাদেশের উদ্যোগে অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনায় ব্যাংক ও ব্যাংকারদের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভা সম্প্রতি জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়। একই সঙ্গে আন্তঃব্যাংক দাবা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় সংগঠনের মুখপত্র ‘দ্য ব্যাংকার্স মিরর’-এর মোড়ক উন্মোচন করা হয়। সংগঠনের সভাপতি ও মার্কেন্টাইল ব্যাংকের সিএফও ড. তাপস চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার এমপি। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান।
ব্যাংকার্স ওয়েলফেয়ার ক্লাব বাংলাদেশের আলোচনা সভা অনুষ্ঠিত
ব্যাংকারদের সংগঠন ব্যাংকার্স ওয়েলফেয়ার ক্লাব বাংলাদেশের উদ্যোগে অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনায় ব্যাংক ও ব্যাংকারদের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভা সম্প্রতি জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়।










