দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের চারদিনই ঊর্ধ্বমুখিতা দেখা গিয়েছে। তবে এ সময়ে এক্সচেঞ্জটির লেনদেনে অংশ নেয়া সিকিউরিটিজগুলোর মধ্যে ১১৪টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের দর কমেছে। এর মধ্যে সবচেয়ে বেশি দরপতন হয়েছে এমন ১০ কোম্পানির তালিকায় শীর্ষে রয়েছে আর্থিক খাতের প্রতিষ্ঠান বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড (বিআইএফসি)। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গিয়েছে।
তথ্য অনুসারে, গত সপ্তাহে বিআইএফসির শেয়ারদর কমেছে ১৬ দশমিক ৮১ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ১ কোটি ৭৯ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে লেনদেন ছিল ৩৫ লাখ ৯১ হাজার ৬০০ টাকা।










