প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড দেশের জীবন বীমা কোম্পানিগুলোর মধ্যে ইন্স্যুরটেক রেগুলেটরি স্যান্ডবক্স নীতিমালা অনুসারে প্রথম চুক্তি সম্পন্ন করেছে। ইন্স্যুরটেক কোম্পানি ইনস্টাস্যুয়র লিমিটেডের সঙ্গে এ চুক্তি হয়। এতে স্বাক্ষর করেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের এমডি ও সিইও মো. জালালুল আজিম এবং ইনস্টাস্যুয়র লিমিটেডের এমডি প্রকৌশলী রাফেল কবির। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের এএমডি চন্দ্র শেখর দাস, এফসিএ এবং হেড অব এডিসি সাজেদুল হকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ও ইনস্টাস্যুয়রের মধ্যে চুক্তি
প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড দেশের জীবন বীমা কোম্পানিগুলোর মধ্যে ইন্স্যুরটেক রেগুলেটরি স্যান্ডবক্স নীতিমালা অনুসারে প্রথম চুক্তি সম্পন্ন করেছে।










