লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) তামার দামে বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে। গত দুই কার্যদিবসে ব্যবহারিক ধাতুটির দাম বেড়ে টনপ্রতি ৬ হাজার ৫০০ ডলারের কাছাকাছি পৌঁছে গেছে। খবর মেটাল বুলেটিন।

১৩ আগস্ট এলএমইতে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন তামা ৬ হাজার ৩৮০ ডলারে বেচাকেনা হয়। পরদিন ব্যবহারিক ধাতুটির দাম টনপ্রতি ৬ হাজার ৩৪২ ডলারে নেমে আসে।

এর পর থেকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে তামার দাম। ১৭ আগস্ট এলএমইতে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন তামার দাম বেড়ে দাঁড়ায় ৬ হাজার ৪৩৯ ডলার ৫০ সেন্টে।

এর পরদিন ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন তামার দাম আরো বেড়ে দাঁড়ায় ৬ হাজার ৪৯২ ডলার ৫০ সেন্টে। যেখানে গত ২০ জুলাই ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন তামা ৬ হাজার ৪১৬ ডলারে বেচাকেনা হয়েছিল।