এর লক্ষ্য দেশজুড়ে আরো বেশি মানুষের জন্য সাশ্রয়ী ফোরজি ইন্টারনেট সুবিধা নিশ্চিত করা।
গ্রামীণফোন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জিপিহাউজে কো-ব্র্যান্ডেড ফোনের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান এবং প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী। এ উদ্যোগটি দেশব্যাপী ডিজিটাল অন্তর্ভুক্তি ত্বরান্বিত করার ক্ষেত্রে গ্রামীণফোনের অগ্রযাত্রায় আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক। অনুষ্ঠানে গ্রামীণফোনের চিফ প্রডাক্ট অফিসার সোলায়মান আলম, চিফ বিজনেস অফিসার ড. আসিফ নাইমুর রশীদ এবং আরএফএলের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, দেশের সর্বনিম্ন মূল্যের ফোরজি ক্লাউড ফোন হিসেবে ১ হাজার ৮৯৯ টাকা দামে বাজারে আসা প্রোটন জেট ফোরজি ফোনটিতে রয়েছে বিল্ট-ইন মাইজিপি অ্যাপ। এছাড়া ক্লাউডচ্যাট অ্যাপের মাধ্যমে অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় ডিভাইস ব্যবহারকারীদের সঙ্গে ভিডিও কলিং সুবিধা উপভোগ করতে পারবেন গ্রাহকরা। ব্যবহারবান্ধব ও সহজলভ্যতার কথা বিবেচনায় রেখে তৈরি এ ডিভাইসটি ইন্টারনেট ব্রাউজিং, প্রিয়জনদের সঙ্গে সংযুক্ত থাকা এবং সহজে প্রয়োজনীয় ডিজিটাল সেবা গ্রহণের সুযোগ নিশ্চিত করবে।
এ অফারটিকে আরো আকর্ষণীয় করে তুলেছে বিশেষ ডাটা প্যাকেজ। প্রোটন জেট ফোরজি কিনলে গ্রামীণফোনের প্রত্যেক গ্রাহক পাবেন এককালীন ১ জিবি ফ্রি ইন্টারনেট, (সাতদিনের মেয়াদসহ)। এছাড়া ছয় মাস পর্যন্ত প্রতিদিন একবার করে ২৪ টাকায় সাতদিনের জন্য ২ জিবি ইন্টারনেট কিনতে পারবেন গ্রাহকরা। ইউএসএসডি কোড *১২১*১২৬০# ডায়াল করে বিশেষ ডেটা প্যাকগুলো নিতে পারবেন গ্রাহকরা।
গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান বলেন, ‘আমরা বিশ্বাস করি, সুযোগ তৈরির জন্য সংযোগ একটি মৌলিক বিষয়। জিপি কো-ব্র্যান্ডেড প্রোটন জেট ফোরজি ক্লাউড ফোনের মাধ্যমে আমরা কোটি মানুষের জন্য ফোরজি ইন্টারনেটকে আরো সহজলভ্য ও সাশ্রয়ী করে তুলছি। ডিজিটাল বৈষম্য দূর এবং আজকের সংযুক্ত বিশ্বে মানুষের ক্ষমতায়নের লক্ষ্যে তাদের প্রয়োজনীয় প্রযুক্তিগত সক্ষমতা নিশ্চিত করতে এ উদ্যোগ আমাদের অঙ্গীকারের প্রতিফলন। এ ডিভাইসের মাধ্যমে আমরা প্রথমবারের মতো ডিজিটাল জগতে প্রবেশকারীদের জন্য নতুন দ্বার উন্মোচন করছি, যাতে তারা আত্মবিশ্বাসের সঙ্গে ডিজিটাল ইকোসিস্টেমে যুক্ত হয়ে এর সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারেন।’
অনুষ্ঠানে প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী বলেন, ‘গ্রামীণফোনের সঙ্গে এ সহযোগিতা বাংলাদেশের মানুষের কাছে উদ্ভাবনী ও সাশ্রয়ী ডিজিটাল সমাধান পৌঁছে দেয়ার ক্ষেত্রে আমাদের যৌথ অঙ্গীকারের প্রতিফলন। সাশ্রয়ী প্রোটন জেট ফোরজি ক্লাউড ফোনটি আরো বেশি মানুষ, বিশেষ করে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে সংযুক্তির সুফল পৌঁছে দেয়ার লক্ষ্যে ডিজাইনকৃত। আমরা এমন একটি উদ্যোগে যুক্ত হতে পেরে গর্বিত, যা ব্যবহারকারীদের ক্ষমতায়ন করে এবং আরো অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল ভবিষ্যতের পথে জাতির অগ্রযাত্রায় অবদান রাখে।’
এ উদ্যোগটি উন্নত সংযুক্তির মাধ্যমে অর্থবহ ডিজিটাল সমাধান প্রদানে গ্রামীণফোনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে, যাতে সমাজের সব স্তরের মানুষ সাশ্রয়ী ইন্টারনেট সুবিধা গ্রহণ করতে পারেন।










