বিশ্বের সবচেয়ে বড় তামা উৎপাদনকারী দেশ চিলি। গত নভেম্বরে সেখানে ধাতুটির উৎপাদন কমেছে ৫ দশমিক ৫ শতাংশ। উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে ৪ লাখ ৫৯ হাজার ২২৯ টনে। দেশটির পরিসংখ্যান এজেন্সি আইএনই শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে।

এজেন্সিটির মতে, উৎপাদনে নিম্নমুখিতার মূল কারণ আকরিকের মান কমে যাওয়া। তাছাড়া এ খাতের বড় কোম্পানিগুলোর পরিচালন কার্যক্রমে বিদ্যমান প্রতিবন্ধকতাও উৎপাদন কমাতে সহায়তা করেছে। কিছু কিছু ক্ষেত্রে পানির অপ্রতুলতা, ভয়াবহ দুর্ঘটনা এবং রক্ষণাবেক্ষণের কারণে তামার ভূগর্ভস্থ মজুদও ক্ষতিগ্রস্ত হয়েছে।