গত বছরের সেপ্টেম্বরে ইংল্যান্ডের রাজা তৃতীয় চার্লসের সম্মানে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ কর্তৃক আয়োজিত রাজকীয় নৈশভোজে ফ্রান্সের খরচ হয়েছিল ৪ লাখ ৭৫ হাজার ইউরো, বাংলাদেশী মুদ্রায় যা ৬ কোটি টাকারও বেশি। বিবিসির প্রতিবেদন অনুসারে, বিশেষ ধরনের ব্লু লবস্টার বা নীল রঙের গলদা চিংড়ি ছিল সে নৈশভোজের মূল কোর্স। সঙ্গে ছিলো কাঁকড়া, ব্রেস মুরগি ও বিভিন্ন ধরনের পনির। কেবল খাবারের পেছনেই ব্যয় হয় ১ লাখ ৬৫ হাজার ইউরোর বেশি। এছাড়া পানীয়ের জন্য খরচ হয়েছিল ৪০ হাজার ইউরো। খবর বিবিসি