এ উপলক্ষে গতকাল উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আরএকে সিরামিকসের চিফ মার্কেটিং অফিসার মো. মিজানুর রহমান। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন প্রতিষ্ঠানটির জিএম (সেলস) মো. রাশেদুজ্জামান ও সিনিয়র ম্যানেজার (ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং) মো. মাহমুদুর রহমানসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা।

আরএকে সিরামিকসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন আউটলেটটির উদ্বোধন উপলক্ষে নির্দিষ্ট পণ্যে থাকছে বিশেষ মূল্যছাড়। পাশাপাশি ক্রেতারা এখানে সাশ্রয়ী মূল্যে পছন্দের টাইলস ও স্যানিটারি ওয়্যারস কেনার সুযোগ পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির চিফ মার্কেটিং অফিসার মো. মিজানুর রহমান জানান, আরএকে সিরামিকস সবসময়ই গ্রাহকদের জন্য আধুনিক ডিজাইনের টাইলস ও স্যানিটারি পণ্য সরবরাহ করে আসছে। সিলেটের মানুষের হাতের নাগালে সাশ্রয়ী দামে মানসম্পন্ন পণ্য পৌঁছে দিতে এ ফ্যাক্টরি আউটলেটটি চালু করা হয়েছে।