সম্প্রতি ইবিএল প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ-সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানিয়েছে ব্যাংকটি।
অনুষ্ঠানে ইবিএলের উপব্যবস্থাপনা পরিচালক ও রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিংয়ের প্রধান এম খোরশেদ আনোয়ার এবং শান্তা লাইফস্টাইলের চিফ মার্কেটিং অফিসার জানে আলম রোমেল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের লায়াবিলিটি অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট প্রধান শারমিন আতিক ও প্রায়োরিটি অ্যান্ড উইমেন ব্যাংকিং প্রধান তানজেরি হক। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ইবিএলের রিটেইল অ্যালায়েন্স প্রধান ফারজানা কাদের ও সিনিয়র ম্যানেজার আরিফ ইফতেখার রাব্বি এবং শান্তা লাইফস্টাইলের হেড অব প্রজেক্টস অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট মো. আব্দুল গোফরান বিজয়।










