বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের পরিচালনা পর্ষদের ২৭তম সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন। সভায় অংশ নেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মাহবুবুল আলম এবং ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরসহ অন্যান্য পরিচালক এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ।