পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (পিএলএফএস) লিমিটেডের সাবসিডিয়ারি পিএলএফএস ইনভেস্টমেন্টসের তিন বছরের এজিএম অনুষ্ঠিত হয়েছে। উচ্চ আদালতের অনুমোদন নিয়ে এজিএম করেছে প্রতিষ্ঠানটি।

২০১৯ হিসাব বছরের এজিএম এ বছরের ৩ জুলাই এবং ২০২০ ও ২০২১ হিসাব বছরের এজিএম ৬ জুলাই অনুষ্ঠিত হয়েছে।