করোনা মহামারীর কারণে আড়াই বছরের বেশি সময় ধরে অনলাইনে কেনাকাটায় অভ্যস্ত দক্ষিণ কোরিয়ায় ক্রেতারা। তবে তারা যেন সরাসরি দোকানে এসে কেনাকাটা করেন সেজন্য জনপ্রিয় মাসকট ব্যবহার করছে রিটেইলাররা। দ্য কোরিয়া টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, লোটে, শিনসেগেই ও হুন্দাইয়ের মতো কোম্পানি তাদের পণ্য বিক্রি ও ব্র্যান্ডের প্রচারণা বৃদ্ধির জন্য করপোরেট মাসকট ব্যবহার করছে। গত ২৯ সেপ্টেম্বর দেশটির রাজধানী সিউলে জনপ্রিয় ইয়েলো রাবার ডাক নিয়ে আসে লোটে প্রপার্টি অ্যান্ড ডেভেলপমেন্ট। এরই মধ্যে দৈত্যাকৃতির এ রাবার ডাকটি দেখেছেন প্রায় সাত লাখ দর্শনার্থী। একই সঙ্গে বেলি গোম নামে নিজস্ব করপোরেট ব্র্যান্ড মাসকট তৈরি করেছে লোটে হোমশপিং। গত বছরের এপ্রিলে ওয়ার্ল্ড টাওয়ার মলের সামনে এটি স্থাপন করা হয়। দেশের বৃহত্তম পিংক বিয়ার মাসকটি এখন পর্যন্ত ৩২ লাখ ৫০ হাজার দর্শনার্থী পরিদর্শন করেছে। এদিকে শিনসেগেই স্টোর ক্রেতা আকৃষ্ট করতে ১৭ মিটার লম্বা পউভিলা নামে একটি ভল্লুকের মাসকট চালু করছে। ক্রেতাদের কেনাকাটার জন্য বাইরে বড় স্ক্রিনে প্রাণী সম্পর্কিত এনএফটি চালু করেছে শিনসেগেই। স্টোরটির কর্মকর্তারা বলেন, পণ্য বিক্রিতে ব্র্যান্ড মাসকটটি কার্যকরভাবে ক্রেতাদের আকৃষ্ট করছে। ভবিষ্যতে পউভিলা এবং অন্যান্য মাসকটের মাধ্যমে আরো ইভেন্ট আয়োজন করা হবে।
ক্রেতা আকর্ষণে জনপ্রিয় মাসকট ব্যবহার করছে রিটেইলাররা
করোনা মহামারীর কারণে আড়াই বছরের বেশি সময় ধরে অনলাইনে কেনাকাটায় অভ্যস্ত দক্ষিণ কোরিয়ায় ক্রেতারা। তবে তারা যেন সরাসরি দোকানে এসে কেনাকাটা করেন সেজন্য জনপ্রিয় মাসকট ব্যবহার করছে রিটেইলাররা।










