সোশ্যাল ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত এ কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আবুল বশর। সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কনফারেন্সে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ, আব্দুল হান্নান খান, মোহাম্মদ হাবীবুর রহমান ও এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান মো. মশিউর রহমানসহ বিভিন্ন বিভাগীয় প্রধান। এছাড়া দেশব্যাপী বিস্তৃত ৩৭০টি এজেন্ট আউটলেটের প্রতিনিধিরা সম্মেলনে যোগ দেন।
সোশ্যাল ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত
সোশ্যাল ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত এ কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আবুল বশর।










