আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ইন্ডাকশন অব লিডারশিপ প্রোগ্রাম সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মানোয়ার হোসেন আনুষ্ঠানিকভাবে হোসেন মেহমুদকে ভাইস চেয়ারম্যান ও হোসেন খালেদকে আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মনোনীত করেন। এছাড়া ফুরকান এন হোসেন, ওয়াইজ আর হোসেন ও ফাইজাহ মেহমুদ আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে শপথ গ্রহণ করেন। এ সময় তাদের বিশেষ ব্রোচ পরিয়ে দেন গ্রুপের চেয়ারম্যান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান ও বিশেষ অতিথি হিসেবে আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেনের স্ত্রী বিবি আমেনা উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তিআনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ইন্ডাকশন অব লিডারশিপ প্রোগ্রাম সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।