শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের (এসসিবি) ২০২২-২৩ মেয়াদের পরিচালনা পর্ষদের ১২তম সভা গতকাল কাউন্সিলের ধানমন্ডির নিজস্ব অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে কাউন্সিলের চেয়ারম্যান মো. রেজাউল করিম সভাপতিত্ব করেন। কাউন্সিলের সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. আরিফুল আহ্সান, ভাইস চেয়ারম্যান একেএম আমিনুল মান্নান (খোকন) এবং পরিচালকদের মধ্যে মো. মুনির হোসেন, সৈয়দ মো. বখতিয়ার, জিয়াউল ইসলাম, গণেশ চন্দ্র সাহা, আতাউর রহমান খান ও কেএম আরিফুজ্জামান পর্ষদ সভায় উপস্থিত ছিলেন।