সিটি ব্যাংকের উপ- ব্যবস্থাপনা পরিচালক ও ডিজিটাল ব্যাংকিংয়ের চিফ বিজনেস অফিসার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে মিজানুর রশীদকে। তিনি ফিনটেক ও কনজিউমার প্যাকেজড গুডস খাতে ৩০ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতাসম্পন্ন। সিটি ব্যাংক বিশ্বাস করে, মিজানুর রশীদের দীর্ঘ অভিজ্ঞতা ও কৌশলগত দক্ষতা ব্যাংকের ডিজিটাল রূপান্তরের গতিকে আরো ত্বরান্বিত করবে।
মিজানুর রশীদ এর আগে বিকাশ লিমিটেড, ইউনিলিভার ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর বিভিন্ন পদে কাজ করেছেন। —বিজ্ঞপ্তি










