দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি) কর্মকর্তা-কর্মচারীদের গৃহনির্মাণ, জমিসহ তৈরি বাড়ি ক্রয় এবং ফ্ল্যাট ক্রয়ের জন্য ঋণ প্রদান নীতিমালা কার্যকরের লক্ষ্যে সোনালী ব্যাংকের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। সোনালী ব্যাংকের এমডি ও সিইও মো. আফজাল করিম এবং আইবিবির মহাসচিব লাইলা বিলকিস আরার উপস্থিতিতে সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার মো. মিজানুর রহমান মজুমদার এবং আইবিবির পরিচালক ড. মো. শেখ রমিজুল করিম স্মারকে স্বাক্ষর করেন।
আইবিবি ও সোনালী ব্যাংকের মধ্যে এমওইউ সই
দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি) কর্মকর্তা-কর্মচারীদের গৃহনির্মাণ, জমিসহ তৈরি বাড়ি ক্রয় এবং ফ্ল্যাট ক্রয়ের জন্য ঋণ প্রদান নীতিমালা কার্যকরের লক্ষ্যে সোনালী ব্যাংকের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।










