সম্প্রতি ব্যাংকের করপোরেট কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ-সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়। এ সময় প্রাইম ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মামুর আহমেদ এবং পামপের ব্যবস্থাপনা পরিচালক জুন জেং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, এ অংশীদারত্বের আওতায় পামপের কর্মীরা প্রাইম ব্যাংকের বিশেষ পেরোল ব্যাংকিং সুবিধা পাবেন। পাশাপাশি স্যালারি অ্যাকাউন্ট, ফি মওকুফ সুবিধাসহ ডুয়াল-কারেন্সি ডেবিট কার্ড, বিভিন্ন লাইফস্টাইল সুবিধা এবং বিশেষ শর্তে বিভিন্ন কনজিউমার ব্যাংকিং পণ্য ও সেবা উপভোগ করতে পারবে। এছাড়া ব্যাংকের ডিজিটাল পেমেন্ট প্লাটফর্ম ‘প্রাইমপে’-এর মাধ্যমে দ্রুত, নিরাপদ ও স্বয়ংক্রিয়ভাবে বেতন বিতরণের পাশাপাশি ২৪ ঘণ্টা করপোরেট পেমেন্ট সেবা গ্রহণ করা যাবে।

অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব কমার্শিয়াল ব্যাংকিং মোহাম্মদ সালাউদ্দিন হাজারী; সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব পেরোল ব্যাংকিং হাসিনা ফেরদৌস; ইউনিট হেড অব কমার্শিয়াল ব্যাংকিং মো. আল আমিন; সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার (কমার্শিয়াল ব্যাংকিং) ফাতেমা আফরিন; বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার (পেরোল ব্যাংকিং) মো. রেজাউল করিম এবং রিলেশনশিপ ম্যানেজার (পেরোল ব্যাংকিং) মো. সোহেল রানা। অন্যদিকে পামপের পক্ষে ছিলেন এইচআর ম্যানেজার খন্দকার তানভীর আহসান।