চলতি বছরের প্রথম চার মাসে ভিয়েতনামের কফি রফতানিতে প্রবৃদ্ধি দেখার আশা করা হচ্ছে। এ সময় দেশটির কফি রফতানি ২৮ দশমিক ৪ শতাংশ বেড়ে দাঁড়াতে পারে ৭ লাখ ৫২ হাজার টন। উল্লিখিত সময়ে ভিয়েতনামের কফি রফতানির আকার দাঁড়াবে ১ কোটি ২৫ লাখ ব্যাগ (প্রতি ব্যাগে ৬০ কেজি)। এক বছর আগের তুলনায় এ প্রবৃদ্ধির দৃশ্য দেখা যাবে। সম্প্রতি ভিয়েতনামের জেনারেল স্ট্যাটিস্টিকস অফিস (জিএসও) এমনটা জানায়।

২০২২ সালের প্রথম চার মাসে (জানুয়ারি-এপ্রিল) কফি রফতানি থেকে ভিয়েতনামের রাজস্ব আয়ে প্রবৃদ্ধি দাঁড়াতে ৫৯ দশমিক ৪ শতাংশ। এক বছর আগের তুলনায় উল্লিখিত সময়ে অর্জিত এ প্রবৃদ্ধির ফলে দেশটির কফি রফতানি থেকে রাজস্ব আয়ের পরিমাণ দাঁড়াবে ১৬৮ কোটি ডলার। সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে এমনটা জানায় জিএসও। সংস্থাটি জানায়, গত মাসে ভিয়েতনামের কফি জাহাজীকরণের পরিমাণ দাঁড়াতে পারে ১ লাখ ৭০ হাজার টন। এ পরিমাণ রফতানীকৃত কফি থেকে দেশটির আয় দাঁড়াবে ৩৮ কোটি ৬০ লাখ ডলার।

এর আগে গত বছরের মাঝামাঝি সময়ে বিপরীতমুখী চিত্র দেখেছিল দেশটির কফি রফতানি খাত। এ সময় শ্লথ হয়ে পড়েছিল কফির বাণিজ্যিক কার্যক্রম। ওই সময় তলানিতে নামতে থাকা মজুদ, দুর্বল চাহিদা ও বিশ্ববাজারে পণ্যটির নিম্নমুখী দাম বাণিজ্যে নেতিবাচক প্রভাব তৈরি করে।