নিজেদের রিটেইল স্টোরের নতুন করে ব্র্যান্ডিং শুরু করেছে স্যামসাং ইলেকট্রনিকস। বুধবার থেকে স্যামসাং রিটেইল স্টোরের নতুন নাম হবে স্যামসাং স্টোর। খবর দ্য কোরিয়া হেরাল্ড।

দক্ষিণ কোরিয়ায় ৩৬০ রিটেইল স্টোরসহ বিভিন্ন ডিপার্টমেন্ট স্টোর ও বৃহৎ সুপারমার্কেট চেইনে থাকা দোকানগুলো নতুন ব্র্যান্ডে পরিচিত হবে। ২০০০ সালে যাত্রা শুরুর পর ব্র্যান্ডিংয়ে পরিবর্তন এনেছে দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রতিষ্ঠানটি। শুধু নামই নয়, স্টোরের অভ্যন্তরেও বড় আকারের পরিবর্তন আনা হচ্ছে বলে জানায় তারা।