ওজন কমানোর ইনজেকশন ওয়েগোভি ও ডায়াবেটিস টিকা ওজেম্পিকের প্রস্তুতকারী বহুজাতিক কোম্পানি ক্যাটালেন্টকে কিনে নিচ্ছে ড্যানিশ ওষুধ প্রস্তুতকারক নভো নরডিস্কের মূল সংস্থা নভো হোল্ডিংস। ১ হাজার ৬৫০ ডলারে এ অধিগ্রহণ সম্পন্ন হচ্ছে। এছাড়া ১ হাজার ১০০ কোটি ডলারে ক্যাটালেন্টের তিনটি কারখানা হস্তান্তর হবে। এ বিষয়ে নভো হোল্ডিংস বলেছে, চলতি বছরের শেষদিকে অধিগ্রহণ চুক্তি সম্পন্ন হবে। খবর সিএনবিসি