২০২২ সালের সেরা বার্ষিক প্রতিবেদন প্রকাশের জন্য দশম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর করপোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স-২০২২-এ গোল্ড পুরস্কার (প্রথম স্থান) পেয়েছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। ইসলামিক ব্যাংকিং কোম্পানিজ ক্যাটাগরিতে এ পুরস্কার দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি অনলাইনের মাধ্যমে যুক্ত হন। শাহ্জালাল ইসলামী ব্যাংকের এমডি ও সিইও মোসলেহ উদ্দীন আহমেদ বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন।