সম্প্রতি জিলবাংলা সুগার মিলস লিমিটেডের শেয়ারদর ও লেনদেন অস্বাভাবিক হারে বাড়ছে। এ দরবৃদ্ধির পেছনে অপ্রকাশিত কোনো মূল্যসংবেদনশীল তথ্য নেই। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চিঠির জবাবে এ তথ্য জানিয়েছে খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানিটি।
বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসইতে গত ২৭ নভেম্বর জিলবাংলা সুগার মিলসের শেয়ারদর ছিল ৮২ টাকা ৪০ পয়সা। এর পর থেকে কোম্পানিটির দর ঊর্ধ্বমুখী। সর্বশেষ গতকাল কোম্পানিটির শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর দাঁড়িয়েছে ১২০ টাকা ৪০ পয়সায়। এ সময়ের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৪৬ দশমিক ১২ শতাংশ।
আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) জিলবাংলা সুগার মিলসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২৭ টাকা ৯১ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ১৯ টাকা ৯৫ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ১ হাজার ১৬৭ টাকা ১০ পয়সায়।
সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে জিলবাংলা সুগার মিলসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৭৮ টাকা ৮৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৭৪ টাকা ৩৯ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ১ হাজার ১৩৯ টাকা ১৯ পয়সায়।
সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে জিলবাংলা সুগার মিলসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৭৪ টাকা ৩৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮৯ টাকা ৭ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ১ হাজার ৬৩ টাকা ৩৯ পয়সায়।
সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি।
আলোচ্য হিসাব বছরে জিলবাংলা সুগার মিলসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮৯ টাকা ৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮৮ টাকা ২৭ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ৯৯২ টাকা ৭ পয়সায়।
সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে জিলবাংলা সুগার মিলসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮৮ টাকা ২৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১১৫ টাকা ৯৭ পয়সা। ৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ৯০৫ টাকা ৭০ পয়সায়।
১৯৮৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত জিলবাংলা সুগার মিলসের অনুমোদিত মূলধন ৫০ কোটি ও পরিশোধিত মূলধন ৬ কোটি টাকা। পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ৬৪৪ কোটি ৪ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৬০ লাখ। এর ৫১ শতাংশ রয়েছে সরকারের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৩ দশমিক ৩৪ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩৫ দশমিক ৬৬ শতাংশ শেয়ার রয়েছে।










