পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি বিচ হ্যাচারি লিমিটেডের ২৪তম বার্ষিক সাধারণ সভার তারিখ পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটির এই এজিএম ২০২০ সালের ২৯ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা হয়নি। যা চলতি বছরের ২৮ সেপ্টেম্বর বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গিয়েছে।

এদিকে কোম্পানিটির ২৫তম ও ২৬তম বার্ষিক সাধারণ সভাও চলতি বছরের ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এদিন দুপুর ১২টা ১৫ মিনিটে ও বেলা ২টায় ভার্চুয়াল মাধ্যমে যথাক্রমে এ এজিএম দুুটি অনুষ্ঠিত হবে।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) বিচ হ্যাচারির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১০ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে লোকসান ছিল ২৫ পয়সা।