দুই বছর ধরে যুক্তরাষ্ট্রে গমের আবাদ রেকর্ড পরিমাণ কমেছে। এ সময় ১০০ বছরের সর্বনিম্ন গমের আবাদ হয়েছে দেশটিতে। আর ২০২০ সালে আবাদ আরো কমে ১১০ বছরের সর্বনিম্নে চলে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গত এক দশকে যুক্তরাষ্ট্রে গমের আবাদ উল্লেখযোগ্য পরিমাণে কমেছে। ২০০৮ সালে দেশটিতে গমের আবাদি জমির পরিমাণ ছিল ৬ কোটি ৫০ লাখ একর, যা চলতি বছর কমে দাঁড়িয়েছে ৪ কোটি ৫২ লাখ একরে। আর গত বছরের তুলনায় এটি ৫ শতাংশ কম। ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটি এক্সটেনশনের অর্থনীতিবিদ কিম এন্ডারসন মনে করেন, দাম কম হওয়ায় গম উৎপাদনে কৃষকদের কোনো লাভ হচ্ছে না সূত্র: এজি প্রফেশনাল
যুক্তরাষ্ট্রে আগামী বছর গমের আবাদ ১১০ বছরের সর্বনিম্নে নামতে পারে
দুই বছর ধরে যুক্তরাষ্ট্রে গমের আবাদ রেকর্ড পরিমাণ কমেছে। এ সময় ১০০ বছরের সর্বনিম্ন গমের আবাদ হয়েছে দেশটিতে। আর ২০২০ সালে আবাদ আরো কমে ১১০ বছরের সর্বনিম্নে চলে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।









