শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার্থে লেক সার্কাস উচ্চ বালিকা বিদ্যালয়কে একটি মাইক্রোবাস হস্তান্তর করেছে মধুমতি ব্যাংক পিএলসি। সম্প্রতি মধুমতি ব্যাংকের গুলশান শাখা প্রাঙ্গণে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সফিউল আজম লেক সার্কাস উচ্চ বালিকা বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী মান্নানের কাছে মাইক্রোবাসটি হস্তান্তর করেন। এ সময় লেক সার্কাস উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তফা কামাল, মধুমতি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার আরব ফজলুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার কামরুল হাসান খান প্রমুখ।