পুঁজিবাজারে তালিকাভুক্ত রেকিট বেনকিজার বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের সভা ১৬ ফেব্রুয়ারি বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভা থেকে কোম্পানিটির সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি লভ্যাংশের ঘোষণা আসতে পারে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সমাপ্ত ২০২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) রেকিট বেনকিজার বাংলাদেশের সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৪২ কোটি ৭৭ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে এ মুনাফা ছিল ৪৯ কোটি ৭১ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির সমন্বিত নিট মুনাফা কমেছে ৬ কোটি ৯৪ লাখ টাকা বা ১৩ দশমিক ৯৬ শতাংশ।