রাজধানীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী বস্ত্র প্রদর্শনী ‘‌হুরাইন ফ্যাব্রিক উইক’। এবারের উইকে ১৬৫ ধরনের নতুন ফ্যাব্রিকসহ মোট সাড়ে চার হাজার ফ্যাব্রিক প্রদর্শন করা হচ্ছে। প্রদর্শনীটি আয়োজন করেছে হুরাইন এইচটিএফ লিমিটেড।

গতকাল রাজধানীর যমুনা ফিউচার পার্কে প্রদর্শনীটির উদ্বোধন করেন যমুনা গ্রুপের পরিচালক ও হুরাইন এইচটিএফ লিমিটেডের পরিচালক সুমাইয়া রোজালিন ইসলাম।

আয়োজকরা জানান, প্রতি বছর দুবার করে ফ্যাব্রিক উইক আয়োজন করে হুরাইন এইচটিএফ। একবার শরৎ ও শীত মৌসুম এবং আরেকবার বসন্ত ও গ্রীষ্ম মৌসুমের বস্ত্র প্রদর্শন করা হয়। এর মাধ্যমে দেশী-বিদেশী ক্রেতা ও ডিজাইনারদের থেকে ক্রয়াদেশ পাওয়া সহজ হয়। এবারের প্রদর্শনীতে ২০২৫ সালের বসন্ত ও গ্রীষ্ম মৌসুমের পোশাক প্রদর্শনী করা হচ্ছে।

উদ্বোধনের সময় সুমাইয়া রোজালিন ইসলাম বলেন, ‘দেশে উৎপাদিত ফ্যাব্রিক সম্পর্কে বিদেশী ক্রেতা ও ডিজাইনারদের জানাতে বিদেশের বিভিন্ন প্রদর্শনীতেও অংশগ্রহণ করে থাকে হুরাইন। এতে ক্রেতাদের থেকে ভালো সাড়া পাই আমরা।’

হুরাইনের প্রধান বিপণন কর্মকর্তা আব্দুল হাকিম বলেন, ‘বাংলাদেশে এখন বিশ্বমানের ফ্যাব্রিক উৎপাদন হয়। বিদেশী ক্রেতাদের সেটি জানান দিতেই আমাদের এ প্রদর্শনী।