নাম্বার ওয়ান ব্র্যান্ড টানা তৃতীয়বারের মতো এ আয়োজন করছে। প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্তানের সাফল্যের পেছনে বাবা-মায়ের ত্যাগ, পরিশ্রম ও ভালোবাসাকে সম্মান জানাতেই এ উদ্যোগ। সীমিত সামর্থ্য ও নানা প্রতিকূলতার মধ্যেও সন্তানের ভবিষ্যৎ গড়ে তুলতে সংগ্রাম করা চা-দোকানি বাবা-মা ও তাদের কৃতী সন্তানদের এ সংবর্ধনা দেয়া হবে।

এর আওতায় চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া নির্বাচিত শিক্ষার্থী ও তাদের পুরো পরিবারকে সংবর্ধনা দেয়া হবে। নির্বাচিত শিক্ষার্থীরা এককালীন শিক্ষা বৃত্তি, এইচএসসির সব বিষয়ের অনলাইন কোর্স, সনদ, ক্রেস্ট ও বিশেষ উপহার পাবেন।

আগ্রহী জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীরা আগামী ২০ আগস্ট পর্যন্ত বিনামূল্যে নাম্বার ওয়ানের ওয়েবসাইটে আবেদন করতে পারবেন।