ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ডিরেক্টরেট অব ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্যাফেয়ার্স এবং ইউআইইউ বিজনেস ক্লাবের যৌথ উদ্যোগে ‘ক্রিটিক্যাল থিংকিং’ শিরোনামে একটি কর্মশালা গতকাল ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। কর্মশালার রিসোর্স পারসন ছিলেন আমেরিকা গুগলের ক্লাউড এক্সপেনশন স্ট্র্যাটেজিস্ট সালেহ চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউআইইউ ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. একেএম মুজাহিদুল ইসলাম। কর্মশালায় ইউআইইউর উপাচার্য প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া, ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও এমডি মাঈনুউদ্দিন হাসান রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।