বিবিধ খাতের কোম্পানি আরামিট লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ১০ শতাংশের বেশি বেড়েছে। সপ্তাহ শুরুর ২৬৬ টাকা ৬০ পয়সার শেয়ারটি সপ্তাহ শেষে দাঁড়িয়েছে ২৯৩ টাকা ৪০ পয়সায়। সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট ৯০ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। 

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ৩০ জুন সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৮০ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫ টাকা ১৩ পয়সা। আর সর্বশেষ তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ৫৮ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ১ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪১ টাকা ৭৪ পয়সায়।

৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে আরামিট লিমিটেড। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৮ টাকা ২৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৭ টাকা ৬৯ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ১৫২ টাকা ২৮ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ১৬০ টাকা ২৭ পয়সা। 

৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে আরামিট লিমিটেড। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৭ টাকা ৬৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৩৬ পয়সা।