পুঁজিবাজারে তালিকাভুক্ত মেঘনা কনডেনসেড মিল্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও মুন্নু ফ্যাব্রিকস লিমিটেডের শেয়ারদর ও লেনদেন অস্বাভাবিকভাবে বাড়ার পেছনে অপ্রকাশিত কোনো ধরনের মূল্যসংবেদনশীল তথ্য নেই। ডিএসইর চিঠির জবাবে গতকাল এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠান দুটি।

বাজার পর্যালোচনায় দেখা যায়, এ বছরের ২৫ মে থেকেই ডিএসইতে ঊর্ধ্বমুখী মেঘনা কনডেনসেড মিল্কের শেয়ারদর। এদিন কোম্পানিটির শেয়ারদর ছিল ১৭ টাকা ৩০ পয়সা। সর্বশেষ গতকাল কোম্পানিটির শেয়ারদর বেড়ে ২৫ টাকা ৪০ পয়সায় দাঁড়িয়েছে। অন্যদিকে এ বছরের ১ জুন থেকে ডিএসইতে কোম্পানিটির শেয়ার লেনদেনের পরিমাণও ক্রমেই বাড়ছে।

অন্যদিকে, এ বছরের ৭ জুন থেকেই ডিএসইতে ঊর্ধ্বমুখী মুন্নু ফ্যাব্রিকসের শেয়ারদর। এদিন কোম্পানিটির শেয়ারদর ছিল ২০ টাকা ২০ পয়সা। সর্বশেষ গতকাল কোম্পানিটির শেয়ারদর বেড়ে ২৭ টাকা ২০ পয়সায় দাঁড়িয়েছে।