বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসির ম্যানেজারস কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে শনিবার এ সম্মেলনের আয়োজন করা হয়। ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জসীম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আহমেদ ইসমেত। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পরিচালক মো. আব্দুল মজিদ, মো. শাহ আলম, সুলতান মাহমুদ বিন জুলফিকার, মো. শাহ আলম মিয়া ও মো. চয়নূল এবং ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পারভীন আকতারসহ সব জেনারেল ম্যানেজার, শাখা ব্যবস্থাপক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। —বিজ্ঞপ্তি