২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেছে ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড (আইএফআইএল)। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন আইএফআইএলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কেবিএম মঈন উদ্দিন চিশ্তী। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফআইএলের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মোশারফ হোসেন, পর্ষদের পরিচালক, অতিথি, বিভাগীয় প্রধান এবং অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।