এর অংশ হিসেবে ব্যাংকের এমডি ও সিইও মো. শওকত আলী খানের নেতৃত্বে গতকাল ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, জেনারেল ম্যানেজারসহ অন্যান্য নির্বাহী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়া ব্যাংকের প্রধান কার্যালয়, সব জেনারেল ম্যানেজার’স অফিস, স্টাফ কলেজ, সব প্রিন্সিপাল অফিস, ট্রেনিং ইনস্টিটিউট এবং সব শাখায় জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।
স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন : সোনালী ব্যাংক
যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন করেছে সোনালী ব্যাংক পিএলসি।










