বিদ্যুচ্চালিত গাড়িতে (ইভি) হিডেন ডোর হ্যান্ডেল বা লুকানো হাতল ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে চীন। বিশ্বের প্রথম দেশ হিসেবে বিতর্কিত এ নকশা বন্ধের সিদ্ধান্ত নিল চীন। মূলত টেসলার মাধ্যমে নকশাটি জনপ্রিয়তা পেয়েছিল। বিশ্বজুড়ে ইভির নিরাপত্তা জোরদারে এ পদক্ষেপ নেয়া হয়েছে। সম্প্রতি চীনে বেশকিছু ভয়াবহ দুর্ঘটনায় দেখা গেছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় বা যান্ত্রিক ত্রুটির কারণে গাড়ির দরজা খোলা সম্ভব হচ্ছিল না। এতে আরোহীরা গাড়ির ভেতরেই আটকা পড়েন। সূত্র: বিবিসি